হাজারীবাগে এপেক্স ট্যানারিতে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগে এপেক্স ট্যানারিতে আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, কেমিক্যাল মেশানোর সময় একটি কক্ষ অক্সিজেন শূন্য হয়ে পড়লে শ্রমিকেরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। এতে নয়জন শ্রমিক আহত হন।নিহত শ্রমিকেরা হলেন সোলায়মান (৪৫), দুলাল (৫৫) ও শাহ আলম (৪৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।