হাজারীবাগে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকায় একটি মসজিদের ছাদ থেকে পড়ে আজ রোববার শহিদুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার গাবতলা মসজিদ ম্যাচের চতুর্থ তলায় থাকতেন।পুলিশ জানায়, আজ সকাল আটটার দিকে শহিদুল মসজিদের ছাদে কাজ করছিলেন। হঠাত্ তিনি ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।নিহত শহিদুল শরীয়তপুর জেলার কানা গুসাইরহাট থানার মাছুয়াখালী গ্রামের আবদুল কাদেরের ছেলে।হাজারীবাগ থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহিদুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।