হাজারীবাগে ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীরা রুবেল নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। ডেলটা লবণ কারখানার সামনে আজ শুক্রবার ভোর রাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।আহত রুবেলের স্ত্রী নূরতাজ জানান, তাঁদের বাসা কামরাঙ্গীর চরে। ঈদ উপলক্ষে তাঁরা গ্রামের বাড়ির উদ্দেশে ভোরে বাসা থেকে বের হন। রিকশায় করে যাওয়ার সময় ডেলটা লবণ কারখানার সামনে চারজন ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে। রুবেল প্রতিহত করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং তাঁর সঙ্গে থাকা ২৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তিনি স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাজারীবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) এম এ জলিল জানান, পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।