হাজারীবাগে সত্ মা ও খালাকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের শেরেবাংলা রোডের একটি বাসায় গতকাল শনিবার রাতে সত্ মা ও খালাকে ঘুমন্ত অবস্থায় হত্যার চেষ্টা করেছেন বাবু (১৮) নামের এক যুবক। বাবু ছুরি দিয়ে সত্ মা সালমা বেগমের (২৮) গলায় এবং খালা সাজেদা আক্তারের পেটে (১৮) আঘাত করেন। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।আহত আক্তার সাজেদা বলেন, বাবু তাঁর বোনের সত্ ছেলে। বাবু তাঁর মাকে নিয়ে অন্যত্র থাকেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাবু তাঁর সত্ মায়ের বাসায় বেড়াতে আসেন। ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে বাবু সালমার গলায় ছুরি চালিয়ে জবাই করে হত্যার চেষ্টা চালান। সাজেদা এ সময় বাবুকে বাধা দেন; বাবু তাঁর পেটেও ছুরি দিয়ে আঘাত করে। তাঁদের চিত্কারে প্রতিবেশীরা এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সাজেদা বলেন, তাঁর দুলাভাই মোহাম্মদ বাহার ব্রাহ্মণবাড়িয়ায় বেড়াতে গেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক জানান, সালমা ও সাজেদা গুরুতর জখম হয়েছেন।এ ব্যাপারে হাজারীবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।