হাজি সেলিমসহ জামিন পেলেন ১৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা ও কর্তব্য-কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ হাজি মো. সেলিমসহ ১৭ জন জামিন পেয়েছেন। আজ বুধবার এই ১৭ জন মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। অন্যদিকে একই ঘটনায় দায়ের করা আরেকটি মামলায়ও জামিন পেয়েছেন হাজি সেলিম। পুলিশের কর্তব্য-কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০০৪ সালের ২৩ মার্চ লালবাগ থানার পুলিশ হাজি সেলিমসহ ২১ জনের বিরুদ্ধে মামলাটি করে। পরে ওই বছরের ১৫ আগস্ট হাজি সেলিমসহ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত বছরের ৩ জানুয়ারির পর থেকে পরপর আটটি ধার্য তারিখে আসামিরা আদালতে হাজির না থাকায় গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে কোনো পদক্ষেপ না থাকায় আদালত ২৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।