হাজি সেলিমের স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা হাজি সেলিমের স্ত্রী গুলশান আরাকে দুর্নীতির একটি মামলায় আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি ওই মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। আপিলের শর্তে তিনি আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকা বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মনির আহমেদ পাটোয়ারি তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, ১৪ কোটি চার লাখ ১৩ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন ও তথ্য গোপনে সহায়তার দায়ে গুলশান আরাকে ২০০৮ সালে ২৭ এপ্রিল তিন বছরের কারাদণ্ড দেন একই আদালত। আর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে ২৫ সেপ্টেম্বর দুদক হাজি সেলিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলাটি করেন।আদালতে উপস্থিত হাজি সেলিম প্রথম আলো অনলাইনকে বলেন, ২০০৯ সালে এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন। চলতি বছরের ২ জানুয়ারি হাইকোর্ট মামলা বাতিল করে তাঁকে খালাস দেন। তাঁকে এ মামলায় ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।গুলশান আরার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী প্রাণনাথ।