হাজিদের থেকে আয় ১৬৫ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর মক্কা ও মদিনা সফরকারী হাজিদের থেকে সৌদি আরবের সরকার ১৬৫ কোটি ডলার বা প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা আয় করেছে। সৌদি সংবাদপত্র ‘আল হায়াত’-এর একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে ‘দ্য ডন’ বলেছে, এ বছর অক্টোবরের শেষে হজ পালন করতে এবং বছরজুড়ে ওমরা পালন উপলক্ষে প্রায় এক কোটি ২০ লাখ ইসলাম ধর্মাবলম্বী দেশটিতে ভ্রমণ করেছে। বিভিন্ন পর্যটন স্থানের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ১৭ লাখ বিদেশি হাজিসহ মোট ৩১ লাখ হাজি ১৬৫ কোটি ডলার খরচ করেছেন। এ খাতে ২০১১ সালের চেয়ে ১০ শতাংশ বেশি আয় করেছে দেশটি।