হাজী দানেশ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেনের সভাপতিত্বে আজ সোমবার বিকেলে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।১৫ ছাত্রের বহিষ্কার ও জরিমানার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা গত ২৯ জুন ভিসির বাসভবনসহ অন্যান্য ভবন ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনার পাঁচ দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।গত ১৬ মে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ক্যাম্পাসের বাগানের গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও জরিমানা করে কর্তৃপক্ষ।এ ছাড়া ২৯ মে বিশ্ববিদ্যালয়ে আইটি উত্সব পণ্ড করার ষড়যন্ত্র, একাডেমিক ভবনে তালা দেওয়া ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের শেষ বর্ষের পাঁচ ছাত্রকে মাস্টার্সে পড়ার সুযোগ থেকে বঞ্চিত ও বৃত্তি কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।এ ঘটনায় গত ২৯ জুন বিশ্ববিদ্যালয় ৮ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আকস্মিক এই বন্ধের ঘোষণায় ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওই দিনই বিকেলে ভিসিসহ অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।রাত সাড়ে ১১টায় পুলিশ ভিসিসহ অন্যান্য শিক্ষকদের উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। এতে বিক্ষুব্ধ ছাত্ররা ভিসির নবনির্মিত বাসভবনসহ বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর করেন। রাতেই পুলিশ ক্যাম্পাস থেকে ১২ জন ছাত্রকে গ্রেপ্তার করে এবং ৩০ জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ ছাত্রকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে।তবে গ্রেপ্তার করা ১২ জন আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রফিকুল ইসলাম মাহমুদ এ খবর নিশ্চিত করেছেন।