হাজীগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে হরতালবিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ। এ সময় হরতালের সমর্থনে মিছিল বের করে মুখোমুখি অবস্থান নেয় বিএনপিও। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত এনায়েতপুর এলাকায় সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড কাঁদানে গ্যাস ও নয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ছাড়া চাঁদপুর শহর থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন সংঘর্ষের সত্যতা স্বীকার করেন। তবে পুলিশ সুপার আমির জাফর জানান, পরিস্থিতি শান্ত হয়েছে। কাউকে আটক করা হয়নি।