হাজীগঞ্জে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজারে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার বেলা দুইটা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।হাজীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদ্যনির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন মুন্সিকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় বিএনপি-জামায়াত এবং এর সহযোগী সংগঠন রামচন্দ্রপুর বাজারে প্রতিবাদ সভা আহ্বান করে।অন্যদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগও একই সময়ে ওই স্থানে সমাবেশ ডাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় রামচন্দ্রপুর বাজার ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারায় জারি করা হয়।