হাটহাজারিতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মেখল ইউনিয়নে গতকাল সোমবার রাতে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম শোভা রানী চৌধুরী (৬৫)। তিনি ওই এলাকার সুরেশ চৌধুরীর স্ত্রী। আগুনে সাতটি ঘর পুড়ে গেছে।হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, গতকাল রাতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। আগুন লাগার বিষয়টি টের পেয়ে সবাই বেরিয়ে এলেও শোভা রানী বের হতে পারেননি। ওসি আরও জানান, গতকাল মধ্যরাতের কোনো একসময় ওই বাড়িতে আগুন লাগে। এতে সুরেশ চৌধুরী, ইন্দ্রজিৎ চৌধুরী, প্রদীপ চৌধুরী ও দীপক চৌধুরীর সাতটি ঘর পুড়ে যায়। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।