হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় আসামি ১৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সন্দীপ কলোনি থেকে আজ মঙ্গলবার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দুপুরে কলোনিতে উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশ ও জনতার সংঘর্ষের ঘটনায় এক হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ বাবুল (২৪) ও মোহাম্মদ রহমান (২৩)।গত সোমবার দুপুরে আদালতের নির্দেশে জমির দখল বুঝিয়ে দিতে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সন্দীপ কলোনি উচ্ছেদের জন্য যান। এ সময় কলোনির নারী-পুরুষ ও স্থানীয় জনতা উচ্ছেদ অভিযানে বাধা দেয়। এর পর পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এ সময় পুলিশ ১৮০টি গুলি ছোড়ে।হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী জানান, ‘শান্তিপূর্ণ সমাধান ও আদালতের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম পরিস্থিতি এবং জমির কাগজপত্র যাচাইবাছাই করতে।’ তিনি বলেন, ‘কলোনির বাসিন্দারা আমাদের কাগজপত্র দেখালে হয়তো আমরা ভিন্ন সিদ্ধান্ত নিতাম। এভাবে বিশৃঙ্খল পরিস্থিতির করবে, আমরা তা জানতাম না। হাটহাজারী মডেল থানা পুলিশ এ ঘটনায় এক হাজার ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।’