হাটে গিয়ে কোরবানির জন্য গরু কিনেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে সারিকা অভিনীত নাটক, টেলিছবি ও নতুন বিজ্ঞাপনচিত্র প্রচারিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। ঈদের পর ঈদের নাটক, বিজ্ঞাপনচিত্র ও বেড়ানো নিয়ে কথা হলো সারিকার সঙ্গে।কোরবানির ঈদের দিনটা কেমন কাটালেন?তার আগে বলি, এবার কিন্তু আমি হাটে গিয়ে কোরবানির জন্য গরু কিনেছি। আর এই কাজটা এবারই প্রথম করেছি। ঈদের আগের দিন বিকেল পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় নিরবকে সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হই। দিনের বেলা বাসার সবার কাছ থেকে গরুর হাটের কথা শুনে আমরা রাতে হাটে যাওয়ার সিদ্ধান্ত নিই। সব কাজ শেষ করে রাত ১২টার দিকে আমি, নিরব আর দুজন বন্ধু মিলে বনানী গুরুর হাটে যাই। তখন কিন্তু হাটে গরু আসছিল। ঘণ্টা দেড়েকের মধ্যেই গরু কিনে ফেলেছি।আপনি নিজে কবে থেকে কোরবানি দিচ্ছেন?গত বছরই প্রথম নিজে একা গরু কোরবানি দিয়েছি। এ বছরও দিলাম। এবার ঈদের দিনের কথা বলুন।সকালে কোরবানি নিয়েই বাসার সবার সঙ্গে ব্যস্ত ছিলাম। দুপুরে আমি আর নিরব গিয়েছিলাম আরটিভিতে। সরাসরি একটা আড্ডার অনুষ্ঠান ছিল। এরপর রাতে কিছুক্ষণের জন্য বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি। তবে গত কয়েক দিনে টিভিতে ঈদের অনেক অনুষ্ঠান দেখেছি।কোন নাটকগুলো ভালো লেগেছে?আমি যে কাজগুলো করেছি, এর মধ্যে জাহিদ হাসানের সেকেন্ড হ্যান্ড এবং চয়নিকা চৌধুরীর ভালোবাসায় সব হয় নাটক দুটি দেখে ভালো লেগেছে। তবে অন্যদের কাজও দেখেছি। বাংলালিংকের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখলাম বৃষ্টিতে খুব ভিজেছেন।বাংলালিংকের ‘দেশ ৭’ নামে নতুন একটি বিজ্ঞাপনচিত্র ঈদ উপলক্ষে প্রচার শুরু হয়েছে। এখানে কাজ করতে গিয়ে সাত দিন আমাদের ভিজতে হয়েছে। সকাল সাড়ে সাতটায় কাজ শুরু হতো, আর চলত সন্ধ্যা পর্যন্ত। কিছুক্ষণ পরপর বৃষ্টিতে ভিজতে হয়েছে, আর পুরো সময় আমাদের ভেজা কাপড়ে থাকতে হয়েছে। আমার একটুতেই ঠান্ডা লাগার সমস্যা আছে। শুটিংয়ের পর ভেবেছিলাম, এবার নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হবে। কিন্তু হয়নি।