হাতফ-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান হাতফ-৪ (শাহিন-১) নামের মধ্যম পাল্লার একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আজ বুধবার পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।‘দ্য ডন’ জানায়, পারমাণবিক বোমা পরিবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি ৯০০ কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষার সময় সামরিক কৌশল বিভাগের মহাপরিচালক লে. জেনারেল (অব.) খালিদ আহমেদ কিদওয়াই এবং সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।