হাতিয়ায় ঝড়ে সি-ট্রাক ডুবে ছয় যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে মেঘনা নদীতে আজ রোববার ঝড়ের কবলে পড়ে সি-ট্রাক ডুবে ছয়জন যাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন শিশু ও দুজন নারী। বেলা ১১টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে যাওয়া এমবি সালাম নামের সি-ট্রাকটি বেলা ১১টার দিকে নলচিরা ঘাটের কাছাকাছি পৌঁছায়। এ সময় কালবৈশাখী শুরু হলে সি-ট্রাকটি ঘাটে ভেড়ার আগেই কাত হয়ে এর কিছু অংশ ডুবে যায়। এতে সি-ট্রাকের যাত্রীরা ছিটকে নদীতে পড়ে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকে স্রোতের তোড়ে মেঘনা নদীতে ডুবে যায়। ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অন্তত ৩০ জন যাত্রী নিখোঁজ।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম প্রথম আলো ডটকমকে ছয়জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।