হাতিরঝিল প্রকল্পের উদ্বোধন ২ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২ জানুয়ারি আলোচিত হাতিরঝিল-বেগুনবাড়ী খাল সমন্বিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হবে। সেদিনই প্রকল্প এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রাজউক সূত্রে জানা গেছে, আজ ১৫ ডিসেম্বর রাতে এই প্রকল্প উদ্বোধনের কথা ছিল। কিন্তু বিজয় দিবসের অনুষ্ঠানসহ নানা কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় না পাওয়ায় উদ্বোধনের তারিখ পেছানো হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা আজ শনিবার প্রথম আলো ডটকমকে জানান, আগামী ২ জানুয়ারি প্রকল্প উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে। সেদিনই প্রকল্পভুক্ত এলাকা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এক হাজার ৯৬০ কোটি টাকা খরচে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ওয়াসা, রাজউক ও এলজিইডির সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স-১৬ ইসিবি এই প্রকল্প বাস্তবায়ন করেছে।