হাতিলে সাদামাটার চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা আঁটসাঁট বেঁধেই এবার বাণিজ্য মেলায় হাজির হয়েছে হাতিল। হাতিলের প্যাভিলিয়নে তাই চমকের যেন অভাব নেই। আসবাব প্রস্তুতকারী দেশীয় এ প্রতিষ্ঠানটি তাদের বিশাল প্যাভিলিয়নে যা যা তুলেছে, তার সবই আনকোরা নকশার। বাণিজ্য মেলার মধ্য দিয়েই এগুলোর বাজারজাত শুরু করা হয়েছে।হাতিলের আসবাবগুলোয় জবরজং কোনো কারুকাজ নেই। সাদামাটা অথচ অত্যন্ত আকর্ষণীয় নকশাগুলো রুচিশীল ব্যক্তিদের নজর কাড়তে বাধ্য। এর মধ্যে রয়েছে বিচিত্র সুন্দর গড়নের একটি সোফা সেট, যার দাম ৬১ হাজার ৭০০ টাকা। আছে বেডল্যাম্প সংযুক্ত বিছানা, যাতে শোয়ার পাশাপাশি হেলান দিয়ে বসার সুব্যবস্থা আছে। এর দাম ৩৩ হাজার ৯০০ টাকা। পাশেই আছে একটি সুদৃশ্য ডাইনিং টেবিল, যার নিচেই থালা, বাটি, গ্লাস রাখার চমত্কার ব্যবস্থা রয়েছে। এর দাম পড়বে ৩৫ হাজার ৬০০ টাকা। এসব আসবাবের সঙ্গে পাওয়া যাবে বিক্রয়োত্তর সেবা।