হাতিয়ায় টমটম উল্টে কিশোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়ায় গতকাল শুক্রবার গভীর রাতে টমটম (মালামাল পরিবহনের যান) উল্টে এক কিশোর নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে মালামাল পৌঁছে দিয়ে তমরদ্দী বাজারে ফেরার পথে দ্রুতগতির টমটমটি উল্টে যায়। হেলপার মনি (১৪) টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত মনি তমরদ্দী ইউনিয়নের ২ নং ক্ষিরোদিয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছোট ছেলে।এছাড়া এ ঘটনায় টমটমের চালক বেলাল (২০) ও অপর হেলপার মহিউদ্দিন (১৮) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, তিনি ঘটনাটি তদন্ত করছেন।