হাতিয়ায় শীর্ষস্থানীয় জলদস্যু মুন্সিয়া নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শীর্ষস্থানীয় জলদস্যু মুন্সিয়া বাহিনীর প্রধান আবদুল মালেক ওরফে মুন্সিয়া (৪২) নিজ বাহিনীর লোকজনের হাতে নিহত হয়েছেন। উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালামচরের নিজ আস্তানায় গতকাল রোববার গভীর রাতে তিনি নিহত হন।মুন্সিয়া বাহিনী ঘনিষ্ঠ লোকজন জানায়, গতকাল ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁর বাহিনীর কয়েক সদস্য মুন্সিয়াকে মেরে ফেলে। মুন্সিয়ার ছোট স্ত্রী শাজনা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর পর শাজনা আজ সোমবার তমরদ্দি ইউনিয়নের পশ্চিম জোড়খালী গ্রামে তাঁর বাবার বাড়িতে চলে এসেছেন।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ পাল আজ ভোরে প্রথম আলোকে বলেন, ‘আজ ভোরে মুন্সিয়ার লাশ উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছি।’ওসি আরও জানান, মুন্সিয়ার বিরুদ্ধে হাতিয়া থানায় খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। মুন্সিয়া বাহিনী দীর্ঘদিন ধরে নিঝুম দ্বীপ, হাতিয়া উপকূলীয় এলাকা, ভোলার মনপুরা, চর ফ্যাশন, তজুমুদ্দিন, লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার নদী নিয়ন্ত্রণ করে চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।