হাতে এখন ডজন খানেক ছবি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মা আমার চোখের মণি ছবিটি। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিতে অভিনয় করেছেন নীরব। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?কিছুই না। বাসায় আছি, টিভি দেখছি—একরকম ছুটির আমেজে আছি। আসলে আজকের দিনটা যেন কেমন হলো। তিনজন নির্মাতাকে তিনটি ছবির ডাবিং করার জন্য শিডিউল দিয়েছিলাম। মজার ব্যাপার হলো, তিনটি ছবির ডাবিংই স্থগিত করা হয়েছে। কারণ, তাঁরা কেউই নাকি কোনো স্টুুডিও ফাঁকা পাননি। তাই আজ আর কাজে যাওয়া হয়নি।‘মা আমার চোখের মণি’ ছবিটি নিয়ে কিছু বলুন।এটি মুক্তি পাওয়া আমার অষ্টম ছবি। আমি শাবনূরের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। এখানে দেখানো হয়েছে, আমি খুব আদরে বেড়ে ওঠা পরিবারের সন্তান। বড় হয়ে ধনাঢ্য পরিবারের এক মেয়ের সঙ্গে প্রেম হয় এবং পরিবারের অমতে তাকে বিয়ে করি। এ জন্য আমাকে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। আমার পরিবার রাজি না হওয়ার কারণ হিসেবে একসময় জানতে পারি, আমার স্ত্রীর বাবাই আমার বাবাকে হত্যা করেছিলেন।এ পর্যন্ত আটটি ছবি মুক্তি পেয়েছে। কেমন মনে হচ্ছে?আসলে এখন তো কেবল শুরু করলাম। এক ধরনের প্রত্যাশা তো আছেই। শুরুটা যেভাবে করেছি এবং এখন পর্যন্ত যেভাবে কাজ করছি, তাতে করে আমি নিজের অভিনয়জীবন দীর্ঘ করার ব্যাপারে আশাবাদী। হাতে এখন ডজন খানেক ছবি আছে। আশা করছি, সেগুলো মুক্তি পেতে পেতে দর্শকের সঙ্গে আমার যোগাযোগটা আরও বেড়ে যাবে এবং সেখান থেকে ইতিবাচক ফল পাব।টিভি নাটকে অভিনয় ছেড়েই দিয়েছেন?হ্যাঁ। কারণ, চলচ্চিত্রে কাজ করার জন্য একসঙ্গে ১৫-২০ দিনের শিডিউল দিতে হয়। হুটহাট বিভিন্ন জায়গায় যেতে হয়। ফলে নাটকে কাজ করা সম্ভব হচ্ছে না। তবে ছোট পর্দার দর্শকদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে।