হাতে বাড়ির টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুত ঢাকা ছাড়ার চাকা। প্রস্তুত ঢাকা ছাড়ার যাত্রী। তবে অপ্রতুল টিকিট আর টিকিট কাটার ঝক্কিটা কিন্তু রয়েই যাচ্ছে। তিন দিনের সরকারি ছুটিতে যাঁরা ঢাকার বাইরে যেতে চান, তাঁদের জন্য বেসরকারি কোম্পানির বাসের আর লঞ্চের টিকিট এরই মধ্যে প্রায় শেষ। বাকি রয়েছে কেবল বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট। অবশ্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের কর্তারা (বিআইডব্লিউটিসি) ঈদ সার্ভিসের টিকিটপ্রাপ্তির সম্ভাবনার কথা শোনালেন।বাংলাদেশ রেলওয়েরেলওয়ের কর্তারা জানিয়েছেন, তাঁরা ৩১ আগস্ট থেকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন। তবে সেহির খেয়ে কমলাপুর স্টেশনে গিয়ে টিকিট কাটার দীর্ঘ সারিতে দাঁড়াতে না চাইলে মুঠোফোনের মাধ্যমেও সারতে পারেন কাজটি। আপনি বাংলালিংক অথবা গ্রামীণফোনের গ্রাহক হয়ে থাকলে আপনার মুঠোফোনে এত দিনে নিশ্চয় টিকিট কাটার নিয়মকানুন পাঠিয়েছে মোবাইল অপারেটররা। ঢাকায় গ্রামীণফোনের গুলশান, মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও মতিঝিল কেন্দ্র এবং বাংলালিংকের উত্তরা, মতিঝিল, গুলশান, মিরপুর ও ধানমন্ডি কেন্দ্র থেকে রেলওয়ে মুদ্রিত টিকিট কেনা যাবে। যাত্রার তারিখের নয় দিন আগে টিকিট কাটার সুযোগ পাওয়া যাবে। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে পত্রিকায় বিজ্ঞাপন থেকে বা ৯১৩০৮৯৬ ও ৯১৩০৬৪৬ নম্বরে ফোন করে। তবে ট্রেনের টিকিটের মাত্র ১০ শতাংশ মিলবে এ ব্যবস্থায়। বাকি ৯০ শতাংশ টিকিটের জন্য সাতসকালে সেহির খেয়ে স্টেশনে গিয়ে টিকিট হাতে পাওয়ার যুদ্ধে দাঁড়াতেই হবে যাত্রীদের।বাড়ি ফেরার প্রস্তুতি কেবল তো যাত্রীদের একার নয়। টিকিটের কালোবাজারি করে যারা টু-পাইস গাঁটে ভরে তারাও প্রস্তুত। তবে আশার কথা এই যে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অন্যবারের চেয়ে একটু বেশিই থাকবে স্টেশনগুলোতে। তার পরও যাত্রীরা এবারও ভরসা রাখতে পারছেন না টিকিটপ্রাপ্তির এই সম্ভাবনাতে। তাঁদের অভিযোগ একটাই, ‘প্রতিবারই তো ভিজিলেন্স টিম থাকে, তার পরও প্রতিবারই ব্ল্যাকে ট্রেনের টিকিট চলে যায়।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থাবিআইডব্লিউটিসির বহরে এবার নিয়মিত ছয়টি জলযানের সঙ্গে অতিরিক্ত কয়েকটি জাহাজও যোগ হতে পারে বলে জানালেন বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশু। ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া এই নৌযানগুলো আবার চাঁদপুর, বরিশাল, হুলারঘাট, মংলাসহ বড় বড় নৌঘাটে যাত্রী নিয়ে যাবে। প্রতিটা জাহাজেই তিন থেকে পাঁচ হাজার যাত্রী তারা বহন করতে পারবে। ঈদ উপলক্ষে তাই ধুয়েমুছে পরিষ্কার করা হচ্ছে অস্ট্রিচ, সোনারগাঁ, লেপচাসহ সব কটি নৌযানকেই। এগুলোর অগ্রিম টিকিট পাওয়া যাবে মতিঝিলে বিআইডব্লিউটিসির রিজার্ভেশন কেন্দ্রে ও বাদামতলী ঘাটে। মতিঝিলের অফিস থেকে প্রথম শ্রেণীর টিকিট কাটার সঙ্গে সঙ্গে ফিরতি টিকিটও পাওয়া যাবে। আর ঢাকার বাদামতলী ঘাটে গিয়ে দ্বিতীয় শ্রেণী ও ডেকের টিকিট পাওয়া যাবে বলে জানালেন বিআইডব্লিউটিসির কর্তারা।বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থাবিআরটিসির ঈদ সার্ভিসের বহরে এবার থাকছে ২০০টি বাস। বিআরটিসির কমলাপুর, মিরপুর, জোয়ারসাহারা ও ফুলবাড়িয়া ডিপো থেকে বাসের টিকিট পাওয়া যাবে। বিআরটিসির ডিজিএম (অপারেশন) মেজর কাজী সফিক জানান, কমলাপুর ডিপো থেকে ঢাকার আশপাশের এলাকাগুলো যেমন নরসিংদী, পাটুরিয়া, মাওয়া, আরিচার টিকিটগুলো পাওয়া যাবে। জোয়ারসাহারা ডিপো থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার বাসের টিকিট পাওয়া যাবে। আর বাকি দুটো ডিপো থেকে পাবনা, দিনাজপুর, রংপুরসহ উত্তরবঙ্গের অন্যান্য এলাকার টিকিট পাওয়া যাবে। বিআরটিসি ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে। ৮ তারিখ থেকে বিআরটিসির ঈদ সার্ভিসের বাসগুলো ঢাকার বাইরে যাওয়া শুরু করবে। দলবেঁধে বাড়ি ফিরতে চাইলে বিআরটিসির পুরো বাসই ‘রিজার্ভ’ করা যাবে।যাত্রীদের টিকিট সংগ্রহের ঝামেলা কমাতে রেলওয়ের ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেশনে বিশেষ ব্যবস্থায় ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আন্তনগর রেলগাড়ির টিকিট অগ্রিম বিক্রি করা হবে। ওই পাঁচ দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্দিষ্ট যাত্রাদিনের সব শ্রেণীর টিকিট কিনতে পারবেন যাত্রীরা।টিকিট বিক্রির তারিখ যাত্রার তারিখ৩১ আগস্ট ৫ সেপ্টেম্বর১ সেপ্টেম্বর ৬ সেপ্টেম্বর২ সেপ্টেম্বর ৭ সেপ্টেম্বর৩ সেপ্টেম্বর ৮ সেপ্টেম্বর৪ সেপ্টেম্বর ৯ সেপ্টেম্বরঢাকা-চট্টগ্রামে থাকা গ্রামীণফোনের সাতটি এবং বাংলালিংকের ছয়টি কেন্দ্র থেকে বাংলাদেশ রেলওয়ের মুদ্রিত টিকিট কেনা যাবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে সিএনস লিমিটেডে যোগাযোগ করলে (টেলিফোন: ৯১৩০৮৯৬, ৯১৩০৬৪৬)।