হাতে লেখা অতীত হবে অচিরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার কিবোর্ড আর প্রযুক্তির প্রভাবে হয়তো আর কিছুদিন পর কী করে হাতে লিখতে হয়, তা-ই ভুলে যাবে মানুষ। আধুনিক প্রযুক্তির কল্যাণে হাতে লেখার রীতি হুমকির মুখে পড়েছে। দ্রুত ফুরিয়ে আসছে কাগজ আর কলম ব্যবহার করে হাতে লেখার দিন। হয়তো অচিরেই মানুষ হাতে লেখার বিষয়টি বেমালুম ভুলে যাবে। ডকমেইল নামের একটি প্রতিষ্ঠানের গবেষণা-তথ্যের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।গবেষণায় বলা হয়েছে, এখন সবাই তাদের চিন্তা-ভাবনা, পরিকল্পনা ও বার্তা সবই লিখছে কম্পিউটারের কিবোর্ড বা টাচস্ক্রিন ফোনে। তাই হাতে লেখার বিষয়টি হ্রাস পাচ্ছে দ্রুত।ডকমেইলের গবেষণায় দেখা গেছে, সাধারণ প্রাপ্ত বয়স্করা প্রায় ছয় সপ্তাহের মধ্যে হাতে কিছুই লেখেননি। তিনজনের মধ্যে একজনের ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে যথাযথভাবে কোনোকিছু হাতে লেখার প্রয়োজন পড়েনি। এ গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি মানুষ স্বীকার করেছে যে, তাঁদের হাতে লেখার প্রবণতা লক্ষণীয়ভাবে কমে গেছে।ডকমেইলের ব্যবস্থাপনা পরিচালক ডেভি ব্রডওয়ে বলেছেন, হাতে লেখার প্রবণতা দ্রুত কমে যাওয়ার বিষয়টি দুঃখজনক। মানুষ সহজপন্থায় তাদের জীবনকে সহজতর করার চেষ্টায় লিপ্ত। এ কারণেই আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি জনপ্রিয় হয়ে উঠছে। আর এর ফলে দ্রুত হারে কমছে হাতে লেখার প্রবণতা।