হাতের কাছেই দরকারি জিনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিজীবীদের দিনের প্রায় অনেকটা সময় অফিসে থাকতে হয়। অফিসে বিভিন্ন কাজের সময় হাতের কাছে প্রয়োজন হয় দরকারি কিছু জিনিস। তাই অফিসে হাতের কাছেই রাখা উচিত কাজের জিনিসপত্র।  কাজের প্রয়োজনে অফিসে অনেক কিছুই লাগে।আপনার দরকারি সব জিনিসের একটি তালিকা করে নিন আগেই। সেই মতো সব সামগ্রী আগে থেকেই হাতের কাছে রাখুন। অফিসে লেখার দরকার হয় সব সময়। লেখার জন্য প্রয়োজন হয় কালির। ভিন্ন ভিন্ন প্রয়োজনে লেখার জন্য নানা রকমের কালির কলম (কালো, সবুজ, লাল, নীল প্রভৃতি) দরকার হয়।  অফিসে বিভিন্ন কাজে কাগজের দরকার হয়। লেখা প্রিন্ট করা, ফটোকপি ও বিভিন্ন দরকারি তথ্য লিখে রাখার জন্য কাগজের দরকার। তাই কিছু কাগজ রাখুন আপনার হাতের নাগালে। অনেক সময় প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ছোট তথ্য বা কথাগুলো পরে আর মনে থাকে না। অফিসের প্রয়োজনীয় টুকিটাকি তথ্য বা কথা লিখে রাখার জন্য নোটপ্যাড হাতের কাছেই রাখুন। প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য ক্লিপফাইল, ফোল্ডার, নানা ধরনের ক্লিপ, আলপিন হাতের কাছেই রাখুন। কাটার, কাঁচি, স্কেল, আঠালো টেপ, স্ট্যাপলার, স্ট্যাপলারের পিন ইত্যাদি নানা কাজে লাগে। এসব প্রয়োজনীয় সামগ্রী নানা পদের ও আকারের হয়ে থাকে। আপনার অফিসের প্রয়োজন অনুযায়ী এগুলোও রাখুন হাতের কাছাকাছি। যাতে কাজের সময় তাড়াহুড়ো না পড়ে যায়। বর্তমান সময়ে অফিসের কাজে কম্পিউটারের প্রয়োজন সবচেয়ে বেশি। কম্পিউটারের প্রয়োজনীয় জিনিসগুলো যেমন—প্রিন্টারের কালি, প্রিন্টের কাগজ, ছোটখাটো তার, মাউস ইত্যাদি সব সময় কাজে লাগে। এগুলো রাখুন হাতের নাগালের মধ্যেই। আপনার অফিসের নাম বা লোগো মুদ্রিত সামগ্রী, যেসব আপনাদের প্রতিষ্ঠানের পরিচয়কে তুলে ধরে—সেগুলো হাতের কাছে রাখুন। যাতে কেউ এলে উপহার হিসেবে দিতে পারেন।  আপনার প্রতিষ্ঠানের উপহারসামগ্রী নির্দিষ্ট ও কাছের কোনো স্থানে মজুদ রাখুন, যাতে প্রয়োজনীয় কাজের সময় খোঁজাখুঁজি করতে না হয়। অফিসে যতই স্টোররুম বা লোকবল থাকুক না কেন, আপনার প্রয়োজনী সামগ্রী হাতের নাগালেই রাখুন।  প্রয়োজনীয় ফোন নম্বর ও ভিজিটিং কার্ড রাখার জন্য কার্ড হোল্ডার হাতের কাছেই রাখুন।  গুরুত্বপূর্ণ সভার তারিখ টুকে রাখতে টেবিল ক্যালেন্ডার কাছে রাখুন।  বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ছোট তথ্য লিখে রাখতে স্লিপপ্যাড রাখুন।  অপ্রয়োজনীয় কাগজ ও অন্যান্য জিনিস ফেলার জন্য ময়লা ফেলার ঝুড়ি কাছে রাখুন। অতি প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে লক্ষ রাখুন। যেমন—মোবাইল, চাবির রিং, ওয়ালেট ইত্যাদি। গ্রন্থনা: তারিকুর রহমান খান