হানিফ ও মুন্সি আতিকের বাসার মালামাল ক্রোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হানিফ পরিবহনের মালিক মো. হানিফ ও মুন্সি আতিকুর রহমানের বাসায় অভিযান চালানো হয়েছে। তাঁদের না পেয়ে দুটি বাসার মালামাল জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর হানিফের ধানমন্ডির ১০/এ রোডের বাসায় ও রাতে মিরপুরে মুন্সি আতিকের বাসায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ বাড়ি তল্লাশি করে কাউকে পায়নি।ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আদালত থেকে পরোয়ানা পাওয়ার পর হানিফের বাসায় অভিযান চালানো হয়। হানিফের বাসা থেকে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে এলসিডি টিভি, ফ্রিজ, সোফাসেটসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। এসব মালামাল ওই অ্যাপার্টমেন্ট মালিক সমিতির জিম্মায় দেওয়া হয়েছে। মো. হানিফ সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনের ছোট ভাই। তিনি বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।মিরপুর থানার পুলিশ জানায়, গতকাল রাতে মিরপুর থানা পুলিশ মিরপুর ২ নম্বর ব্লকে মামলার আরেক আসামি মুন্সি আতিকুর রহমানের বাসায় অভিযান চালায়। এ সময় আতিককে পাওয়া যায়নি। পুলিশ তাঁর বাসা থেকে বেশ কিছু মালামাল জব্দ করে। গত রোববার তারেক-বাবরসহ ৩০ জনকে আসামি করে ২১ আগস্ট মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এরপরই ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল জব্দেরও আদেশ জারি করেন আদালত।