হানিফের বক্তব্য প্রকৃত ঘটনা আড়ালের অপচেষ্টা: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপগঞ্জে সেনাক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় খালেদা জিয়াকে জড়িয়ে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আজ রোববার বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্য প্রকৃত ঘটনা আড়াল করার একটি অপচেষ্টা।উল্লেখ্য, গতকাল শনিবার আর্মি হাউজিং স্কিমের জমি অধিগ্রহণ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় মানুষের সঙ্গে পুলিশ ও র‌্যাবের সংঘর্ষ হয়। এতে ক্ষুব্ধ জনতা সেখানে অবস্থিত একটি সেনাক্যাম্পে লুটপাট ও অগ্নিসংযোগ করে। গতকালই রংপুরে অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ এক সংবাদ সম্মেলনে এই ঘটনার পেছনে খালেদা জিয়া জড়িত আছেন বলে বক্তব্য দেন।