হাফিজ ইব্রাহিম দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও তাঁর স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক মো. ইব্রাহিম ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।সিঙ্গাপুরে এক লাখ ৭৫ হাজার মার্কিন ডলার অবৈধভাবে পাচারের অভিযোগে দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গত বছরের ১৬ আগস্ট গুলশান থানায় মামলাটি করেন। মামলায় বলা হয়, টেলিটকের প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে জার্মানির প্রতিষ্ঠান সিমেন্সের পরামর্শক জুলফিকার আলীর কাছ থেকে হাফিজ ইব্রাহিম ও তাঁর স্ত্রী মাফরুজা ঘুষ নেন এবং তা সিঙ্গাপুরে পাচার করেন।