হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে অবৈধ অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার গুলশান থানায় দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।মামলার অভিযোগে সিঙ্গাপুরে হাফিজ ইব্রাহীমের একটি ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৭৫ হাজার ডলার পাওয়া যাওয়ার কথা বলা হয়েছে। ২০০৫ সাল থেকে বিভিন্ন সময়ে হাফিজ ইব্রাহীম এই অর্থ অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।