হাফিজ সাঈদ, দাউদসহ মোস্ট ওয়ান্টেড ৫০ জনের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মগোপনে থাকা লস্কর-ই-তাইয়্যেবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ, অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিম ও দুর্ধর্ষ সন্ত্রাসী জাকিউর রেহমান লাকভিসহ মোস্ট ওয়ান্টেড ৫০ জনের একটি তালিকা প্রকাশ করেছে ভারত। আজ বুধবার দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইন এ খবর দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, তালিকার অধিকাংশ পাকিস্তানে আত্মগোপনে রয়েছেন।জানা গেছে, ঘোষিত ৫০ জনের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচজন মেজরও আছেন। তালিকার শীর্ষে আছেন মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাসহ ভারতের অন্যান্য সন্ত্রাসী হামলার নায়ক হাফিজ মোহাম্মদ সাঈদ। এই তালিকায় জয়স-ই-মুহাম্মদের প্রধান ও ২০০১ সালে লোকসভায় হামলা এবং কান্দাহার ছিনতাইয়ের নায়ক মাওলানা মাসুদ আজহারও আছেন।মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সেই ব্যক্তিরা হলেন হাফিজ মোহাম্মদ সাঈদ, সাজ্জিদ মাজিদ, সৈয়দ হাশিম আবদুর রেহমান পাশা, মেজর ইকবাল, ইলিয়াস কাশ্মীরি, রশিদ আবদুল্লাহ, মেজর সামির আলী, দাউদ ইব্রাহিম, মেমন ইব্রাহিম, ছোটা শাকিল, মেমন আবদুল রাজ্জাক, আনিস ইব্রাহিম, আনোয়ার আহমেদ হাজি জামাল, মোহাম্মদ দোসা, জাভেদ চিকনা, সেলিম আবদুল গাজী, রিয়াজ খাতরি, মুনাফ হালারি, মোহাম্মদ সেলিম মুজাহিদ, খান বশির আহমেদ, ইয়াকুব জাদা খান, মোহাম্মদ মেমন, ইরফান চৌগুল, ফিরোজ রশিদ খান, আলী মুসা, সগির আলী শেখ, আফতাব বাটকি, মাওলানা মোহাম্মদ মাসুদ আজহার, সালাউদ্দিন, আজম চিমা, সৈয়দ জাবিউদ্দিন জাবি, ইব্রাহিম আতহার, আজহার ইউসুফ, জহুর ইব্রাহিম মিস্ত্রি, আখতার সায়িদ, মোহাম্মদ শাকির, রউফ আবদুল, আমানুল্লাহ খান, সুফিয়ান মুফতি, নাচান আকমল, পাঠান ইয়াকুব খান, সি এ এম বশির, লাখবীর সিং রোদি, পরমজিত্ সিং পাম্মা, রনজিত্ সিং, ওয়াধাওয়া সিং, আবু হামজা, জাকিউর রেহমান লাখভি, আমির রাজা খান।