হাবলের চেয়েও শক্তিশালী টেলিস্কোপ-৭৪৭
এত দিন পর্যন্ত মহাকাশচর্চার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষনা প্রতিষ্ঠান নাসার হাবল টেলিস্কোপ। কিন্তু হাবলের চেয়ে বেশি দূরদৃষ্টিসম্পন্ন দূরবীন এখন ২ দশমিক ৫ মিটার লেন্সযুক্ত টেলিস্কোপ-৭৪৭। নাসা ও জার্মান মহাকাশ সংস্থার সহযোগী প্রতিষ্ঠান সোফিয়া বানিয়েছে এই টেলিস্কোপ। ১৯৯০ সালের ২৪ এপ্রিল উৎক্ষেপিত হয় ১১ হাজার ১১০ কেজি ভরের হাবল টেলিস্কোপ। হাবলের তরঙ্গদৈর্ঘ্য অতিবেগুনি রশ্মির সমান কিন্তু অতিলোহিত রশ্মির চেয়ে কম। কিন্তু টেলিস্কোপ-৭৪৭-এর তরঙ্গদৈর্ঘ্য অতিবেগুনি ও অতিলোহিত রশ্মির সমান। অর্থাৎ অতিবেগুনি ও অতিলোহিত রশ্মিকে ধারণ করতে সক্ষম সোফিয়ার নতুন দূরবীনটি। হাবলের লেন্স ২ দশমিক ৪ মিটার। আর টেলিস্কোপ-৭৪৭-এর লেন্স ২ দশমিক ৫ মিটার। এই দূরবীনের নির্মাণ ও নিয়ন্ত্রণের ব্যয় হাবল টেলিস্কোপের এক-তৃতীয়াংশ। ২০ হাজার কেজি ভরের টেলিস্কোপ-৭৪৭-এর নকশাও বেশ সরল। জাহাঙ্গীর আলম