হাবিব ও ন্যান্সির ‘রঙ’ এবিসি রেডিওতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সির নতুন অ্যালবাম রঙ অডিও সিডি আকারে বাজারে আসছে ৪ এপ্রিল। এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ লাবলু জানান, তার আগে আজ বিকেল সাড়ে চারটায় এবিসি রেডিও এফএম ৮৯.২-এ রেডিও মুক্তি পাচ্ছে অ্যালবামটি। আর এই অ্যালবামের গান পুরো এক বছর শোনা যাবে শুধু এবিসি রেডিওতে। ন্যান্সি বলেন, ‘ধারণাটা একেবারে নতুন। এত দিন শ্রোতারা মুঠোফোনে গানগুলো শুনেছেন, এবার শুনবেন এবিসি রেডিওতে।’পুরো অ্যালবামের গানের সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব। অ্যালবামে গান রয়েছে নয়টি। গানের কথা লিখেছেন সুস্মিতা বিশ্বাস সাথী, মাহবুব মোহসিন, মোজাম্মেল হক এবং চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা। প্রযোজনা ও বাজারজাত করছে ডেডলাইন মিউজিক।