হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না: জয়নাল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।জয়নাল আবদিন বলেন, নাম মুছে ফেলে এবং হামলা-মামলা ও নির্যাতন করে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, শহীদ জিয়া উদ্যানসহ অসংখ্য প্রতিষ্ঠান থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলে বর্তমান সরকার হীন রাজনৈতিক মন-মানসিকতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি সরকারকে সহযোগিতা করতে চেয়েছিল, কিন্তু সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে বিএনপিকে কথা বলতে দেয় না। মাইক বন্ধ করে দেওয়া হয়।সমাবেশে অন্যদের জাতীয় গণতন্ত্রী পার্টির (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, বিএনপির নেতা জাহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মানহানির মামলায় জামিন: প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পঞ্চগড়ে দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন জয়নাল আবদীন। পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে তাঁকে জামিন দেওয়া হয়। পঞ্চগড় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম গত ১৬ মার্চ মামলাটি করেন।