হামলাকারী যমজ ভারতের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি জড়িত হিসেবে অভিযোগপত্রভুক্ত আসামি যমজ ভাই মুরসালিন ও মুত্তাকিন ২০০৬ সালে ভারতে নাশকতা চালাতে গিয়ে ধরা পড়েন। তাঁরা এখনো দিল্লির তিহার জেলে আটক আছেন। তাঁদের বাড়ি ফরিদপুর শহরে।ভারতের দ্য হিন্দু পত্রিকায় ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত এক খবর অনুযায়ী, ওই বছরের ২৬ ফেব্রুয়ারি তিন কেজি বিস্ফোরক (আরডিএক্স) ও দুটি পিস্তলসহ এই দুই বাংলাদেশি যুবককে নয়াদিল্লি রেলস্টেশন থেকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে।মুফতি হান্নানসহ অন্য জঙ্গিদের জবানবন্দি অনুযায়ী, ২১ আগস্ট হামলায় গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিনের সন্ধানে ২০০৮ সালে সিআইডি ঢাকার বছিলায় তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে তল্লাশির সময় মুরসালিন ও মুত্তাকিনের নামে আরও দুটি পাসপোর্ট ও তাঁদের দুটি রঙিন ছবি উদ্ধার করে এএসপি ফজলুল কবীর।দিল্লি গিয়ে এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ বা তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে সিআইডির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করা হয়েছে বলে সিআইডি সূত্র জানিয়েছে। তবে এখনো তাঁদের সঙ্গে যোগাযোগ করা বা তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি জানা যায়নি।