হামলায় রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর লোকজন জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বৌদ্ধদের ওপর হামলার ঘটনায় রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর লোকজন কোনো না কোনোভাবে জড়িত। তাই নিজেদের সন্ত্রাসীদের আড়াল করার জন্য বিচার বিভাগীয় কর্মকাণ্ড শেষ না করেই প্রধানমন্ত্রী বিরোধীদলীয় একজন সাংসদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। এর লক্ষ্য হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে যাতে বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা না হয়।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রুহুল কবির রিজভী। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি, হামলার ঘটনায় জড়িতদের অধিকাংশ আওয়ামী লীগের লোকজন। এ কারণে বৌদ্ধবিহার এলাকা সফর শেষে প্রধানমন্ত্রী সেখানে যে সভা করেন, তাতে হামলাকারীদের অনেকেই উপস্থিত থাকায় ওই সভায় বৌদ্ধদের অনেক নেতা উপস্থিত থাকেননি।’রামুতে বৌদ্ধদের ওপর হামলার ঘটনায় বিএনপির স্থানীয় সাংসদ লুত্ফর রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দির ও বসতবাড়িতে হামলার নয় দিন পর গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতারা সেখানে যান। এরপর রামু বাজারের খিজারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বৌদ্ধমন্দির ও বৌদ্ধদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য বিএনপির স্থানীয় সাংসদ লুত্ফর রহমানকে সরাসরি দায়ী করেন।গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজার জেলার রামু উপজেলা সদরে দুষ্কৃতকারীদের একাধিক দল বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার ও মন্দিরে আগুন লাগায়। পুড়িয়ে দেয় বৌদ্ধপল্লির ৪০টির মতো বসতবাড়ি। ভাঙচুর করে শতাধিক ঘরবাড়ি।বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) পবিত্র কোরআন শরিফের অবমাননাকর ছবি ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগে শনিবার গভীর রাতে ওই হামলা চালানো হয়।রামুর ঘটনার পর টেকনাফ, উখিয়া, পটিয়ায় বেশ কয়েকটি বৌদ্ধবিহার ও বাড়ি এবং একটি হিন্দুমন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুষ্কৃতকারীরা।এদিকে শহীদ জেহাদ দিবসের কারণে আগামীকাল বুধবার সারা দেশে ১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান রিজভী।