হামিদ মিরকে ফের তালেবানের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক, জিয়ো টিভির উপস্থাপক ও নির্বাহী সম্পাদক হামিদ মিরের ওপর আবার হামলা চালানোর হুমকি দিয়েছে তালেবান। গতকাল মঙ্গলবার ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, গাড়িতে বোমা পেতে হামিদ মিরকে হত্যাচেষ্টার দায়দায়িত্ব স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। গত মাসে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ১৫ বছর বয়সী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার খবর প্রচার করায় হামিদ মিরসহ আরও কজন সাংবাদিককে হুমকি দেয় তালেবান।টিটিপির মুখপাত্র এহসানউল্লাহ এহসান অজ্ঞাত স্থান থেকে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেন, ‘জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ এবার তাঁর (হামিদ মির) জীবন রক্ষা করেছেন। কিন্তু আমরা এ ধরনের হামলা আবার চালাব।’ তিনি আরও বলেন, ‘প্রথম দিকে হামিদ মির ইসলাম ও মুসলমানদের স্বার্থ নিয়ে কাজ করে দৃষ্টি কেড়ের্িছলেন। কিন্তু এখন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করায় তিনি আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।’শহর পুলিশের প্রধান বনি আমিন জানান, হামিদ মিরকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়ির সামনের সারির আরোহীর আসনের পেছনে একটি ধাতব বাক্সে ভরে বোমা পেতে রাখা হয়েছিল। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক এ হামলা সম্পর্কে যেকোনো ধরনের তথ্য দিলে পাঁচ কোটি রুপি নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেন।হামিদ মির গত সোমবার টুইটারে জানিয়েছেন, হামলার পর মালালা তাঁকে ফোন করে সমবেদনা জানিয়েছে। টুইটে তিনি বলেন, ‘মালালা ও তার বাবা এইমাত্র যুক্তরাজ্য থেকে ফোন করে আমার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। মালালা বলেছে, “আমরা একদিন সন্ত্রাসবাদকে পরাজিত করব।”