হামিমের ঘাতক চালককে কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কেজি শ্রেণীর ছাত্র হামিম হত্যা মামলায় গাড়িচালক শামসুর রহমানকে এক দিনের রিমান্ড শেষে আজ শনিবার আদালতে হাজির করা হয়। নতুন কোনো রিমান্ডের আবেদন না থাকায় মহানগর হাকিম আব্দুল্লাহ আল মামুন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গাড়িচালকের পক্ষে কোনো জামিনের আবেদন করা হয়নি এবং কোনো আইনজীবীও দাঁড়াননি।গত বুধবার বেলা ১১টায় কাকরাইলে নিজ স্কুলের সামনের সড়কে মধুমতি পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় হামিম শেখ (৬)। এ ঘটনায় তার মা চোখে গুরুতর আঘাত পান।