হায়দরাবাদে বোমা বিস্ফোরণে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের দিলসুখ নগরের একটি বাসস্ট্যান্ডে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দিলসুখ নগরের ব্যস্ততম ও জনাকীর্ণ এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। তবে এ বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।