হারানোর পর লাশ পাওয়া বিচ্ছিন্ন ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হঠাৎ করে হারিয়ে যাওয়া, তারপর লাশ পাওয়া, বাংলাদেশে কোনো নিয়মিত ঘটনা নয়। এগুলো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা। এ ব্যাপারে সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে।আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় আলিম মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নে ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের হাতকড়া পরা অবস্থায় লাশ উদ্ধারের বিষয়টি ছিল।গত শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহের শৈলকুপা থেকে র‌্যাব পরিচয়ে নিয়ে যাওয়া হয় রফিকুলকে। রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজখেত থেকে রফিকুলের হাতকড়া পরা লাশ উদ্ধার করে পুলিশ।তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ, জাসদ বা নিরপেক্ষ ব্যক্তি যে-ই হোক না কেন, কাউকে বিনা বিচারে হত্যা করার নীতি সরকারের নেই।’তথ্যমন্ত্রী দাবি করেন, বিএনপি একটি বড় শক্তিশালী দল। তাদের নেতা-কর্মীদের ওপর কোনো অত্যাচার বা নির্যাতনের ঘটনা গত চার বছরে তেমন ঘটেনি।