হালনাগাদ জাতীয় পরিচয়পত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের আওতাধীন থানাগুলোয় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০০৯-এ নিবন্ধন করা ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ২৬ জুলাই শুরু হয়েছে।নিবন্ধন করা ভোটাররা যে কেন্দ্রে ছবি তোলার জন্য উপস্থিত হয়েছিলেন, ওই কেন্দ্রে প্রাপ্ত রসিদ জমা দিয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন। নির্দিষ্ট তারিখের মধ্যে পরিচয়পত্র গ্রহণে ব্যর্থ হলে পরবর্তী সময়ে নির্বাচন অফিসে যোগাযোগ করে পরিচয়পত্র সংগ্রহ করা যাবে। এ কার্যক্রম আগস্টের ৮ তারিখে শেষ হবে।