হালাল মাংস পান না ব্রিটিশ মুসলিম এমপিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের মুসলিম এমপিরা হালাল মাংস খেতে পান না। কারণ হচ্ছে, পশুগুলো মুসলিম রীতিতে জবাই করা হয় না। আর অমুসলিম এমপিদের অসযোগিতার কারণে তাঁরা হালাল মাংস খেতে পাচ্ছেন না।তবে ওয়েস্টমিনস্টারের রেস্তোরাঁগুলোর মালিকেরা হালাল মাংস পরিবেশনের দাবি নাকচ করে দিয়েছেন। আবার অধিকাংশ ব্রিটিশ এমপির খাওয়ার ক্যাফেটেরিয়া প্যালেস ২৩ দাবি করেছে, তারা হালাল মাংস পরিবেশন করে। আজ রোববার ডেইলি মেইলের এক খবরে এ কথা জানানো হয়।রথারহাম থেকে নির্বাচিত এমপি নাজির আহমেদ বলেন, ‘আমি বিভ্রান্ত হয়ে যাই। আমাদের জন্য হালাল মাংস পরিবেশনের ব্যবস্থা থাকা উচিত।’চার্চ অব ইংল্যান্ডের সদস্য অ্যালিসন রউফ বলেছেন, ব্রিটিশ পার্লামেন্টের ক্যাফেটেরিয়ায় অন্যদের জন্য হালাল মাংস পরিবেশনের ব্যবস্থা করা উচিত।হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের মুখপাত্র নিশ্চিত করেছেন যে রেস্টুরেন্টে হালাল মাংস পরিবেশন করা হয় না।