হালুম আর টুকটুকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসিমপুরের হালুম আর টুকটুকি এখন আর বন্দী নেই টিভি বাক্সের ভেতর। শহরের স্কুলগুলোতে ঘুরে ঘুরে দুজন মিলে ছোট্ট বন্ধুদের রাস্তা দিয়ে চলাচলের নিয়মকানুনটাও শিখিয়ে দিচ্ছে বেশ করে। যেমন গত বৃহস্পতিবার ওরা গিয়েছিল তেজগাঁও ফার্ম প্রাইমারি স্কুলের ছোট্ট বন্ধুদের কাছে। নেচে-গেয়ে বুঝিয়ে দিয়েছে রাস্তায় চলাচলের নিয়মকানুন। তারপর ওদের হাত ধরে ধরে রাস্তা পার হওয়াও শিখিয়েছে। কী মজার কাণ্ড! তাই না? অপেক্ষা করো স্কুলের বন্ধুরা। কে বলবে, ওরা হয়তো যেকোনো দিন তোমাদের স্কুলে গিয়েও হাজির হতে পারে। —কাওছার শাকিল