হাসতে পারছেন ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটা আমাদের জন্য “জিততেই হবে” ম্যাচ।’ ম্যাচের আগে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির এই কথাই বলে দিয়েছিল জিম্বাবুয়ের ম্যাচটাকে কতটা গুরুত্ব দিয়েছিল নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই ‘জিততেই হবে’ ম্যাচে দাপুটে জয় পেয়ে কিউই অধিনায়ক দারুণ উচ্ছ্বসিত।মাত্র ১৬২ রানেই জিম্বাবুয়েকে আটকে দিয়ে কোনো উইকেট না হারিয়ে ৩৩.৩ ওভারেই জয় তুলে নেওয়া—উচ্ছ্বসিত ভেট্টোরি দিনটিকে বলেছেন ‘নিখুঁত দিন’। আসলেই তাই। দারুণ লাইন-লেন্থে দুই উদ্বোধনী বোলার কাইল মিলস আর টিম সাউদির বোলিং,, তৎ পর ফিল্ডিং এবং নিয়ন্ত্রিত আক্রমণাত্মক ব্যাটিং—সত্যিই শুক্রবার ছিল নিউজিল্যান্ড ক্রিকেটের ‘বিরল’ এক দিন।‘আমি ঠিক নিশ্চিত নই, আপনি আরও বেশি ভালো পারফরম্যাড়ন্স চান কি না। নিজেদের কাছে আমাদের চাওয়া ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স এবং ভালো শুরু করে এটাকে কাজে লাগানো। চমৎ কার (ব্যাটিং) উইকেটে জিম্বাবুয়ের ভালো ব্যাটিং লাইনআপ ১৬০ রানে বেঁধে ফেলা এবং ১০ উইকেট হাতে রেখেই এটা উতরে যাওয়া—সত্যিই আমি ছেলেদের কাছে এর বেশি চাইতে পারি না’—এই বিশ্বকাপে একমাত্র দল হিসেবে দুইবার ১০ উইকেটে জয়ের কীর্তি গড়া দলের অধিনায়ক ভেট্টোরির কণ্ঠে এমন তৃপ্তিই তো ঝরবে।ভেট্টোরির নিউজিল্যান্ড প্রথম ম্যাচেই কেনিয়ার বিপক্ষে জিতেছিল ১০ উইকেটে। ব্রেন্ডন ম্যাককালাম আর মার্টিন গাপটিল—দুই উদ্বোধনী ব্যাটসম্যান কেনিয়ার ছুড়ে দেওয়া ৭০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে মাত্র ৩৭ মিনিটেই। কিন্তু পরের ম্যাচেই ব্যর্থ। মাত্র ২০৬ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটের হার। এর আগে দেশে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প—গোটা নিউজিল্যান্ড দলকেই বিধ্বস্ত করে ছেড়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারায় এখন প্রাণ খুলে হাসতে পারছেন ভেট্টোরি।কোয়ার্টার ফাইনাল প্রশ্নে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা নিউজিল্যান্ডের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ায় ছিল বাড়তি সতর্কতাও। ম্যাচের আগে বলা কথাটা ভেট্টোরি বললেন ম্যাচ শেষেও, ‘এই ম্যাচ নিয়ে একটা চাপ ছিল। এটা ছিল “জিততেই হবে” ম্যাচ।’ম্যাচের দ্বিতীয় ওভারেই দুর্দান্ত ফিল্ডিং করে চার্লস কভেন্ট্রিকে রানআউট করেন হামিশ বেনেট। এরপর মিলস, সাউদি আর ভেট্টোরি স্বয়ং ২ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে পরিণত করেন ৫/৪৬। ভেট্টোরির বিশ্বাস, তাঁদের জয়ের পথটা তৈরি হয়ে যায় তখনই, ‘যদি শুরুতেই এমন ব্রেক থ্রু পান, তা হলে প্রতিপক্ষকে প্রচণ্ড চাপে রাখতে পারবেন আপনি। আমরা ভাগ্যবান যে দারুণ পেস বোলিং ও ফিল্ডিংয়ে আমরা শুরুতেই ওই উইকেটগুলো পেয়ে যাই; যা আমার এবং বাকি বোলারদের কাজটা সহজ করে দেয়।’ ওয়েবসাইট।