হাসন রাজা লোক উৎসব আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরমি গানের সাধক হাসন রাজার ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আজ শুরু হচ্ছে তিন দিনের হাসন রাজা লোক উৎসব। সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের বালুর মাঠে বিকেল তিনটায় লোক উৎসবে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। উদ্বোধন করবেন সাংসদ মতিউর রহমান। ‘সিলেটের লোকসাহিত্যে হাসন রাজা’ শীর্ষক বক্তৃতা দেবেন নন্দলাল শর্মা। উৎসব চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। উৎসব আয়োজন করেছে হাসন রাজা পরিষদ ও হাসন রাজা ট্রাস্ট। সহায়তা দিচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।উদ্বোধনী দিনের আসরে বিদিতলাল দাস, সুবীর নন্দী ও সেলিম চৌধুরী সংগীত পরিবেশন করবেন। এ ছাড়া থাকবে স্থানীয় শিল্পী ও বাউলদের পরিবেশনা।