প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৩ জনকে আজ শনিবার বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এর সভাপতি কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান এ রায় ঘোষণা করেন। রায়ে ৩৪ জনকে সর্বোচ্চ সাত বছর ও ছয়জনকে সর্বনিম্ন চার মাসের মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।এ মামলায় মোট আসামি ছিলেন ২৫৬ জন। মামলা চলাকালে একজন আসামির মৃত্যু হয়। অন্য দুজন বেকসুর খালাস পেয়েছেন।