হাসপাতাল ছাড়ল মালালা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সা শেষে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল ত্যাগ করেছে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। আজ শুক্রবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।গত অক্টোবর মাসে তালেবান সদস্যরা স্কুলবাসে উঠে মালালাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগ। আহত হয় তার দুই সহপাঠী।ঘটনার পর পাকিস্তানে চিকিত্সা চলাকালে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে যুক্তরাজ্যের বার্মিংহামের ওই হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও মালালা বর্তমানে ওয়েস্ট মিডল্যান্ডসে অস্থায়ীভাবে বসবাসরত তার পরিবারের সঙ্গে থাকবে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জানুয়ারির শেষদিকে বা ফেব্রুয়ারির শুরুতে তার মাথার খুলিতে অস্ত্রোপচার করা হবে।