হাসপাতাল ছাড়লেন প্রিন্স ফিলিপ (ভিডিও)
চার রাত কাটানোর পর হাসপাতাল ছাড়লেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা।বিবিসির সাংবাদিক ইমা জেন কিরবি বলেন, প্রিন্স ফিলিপকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকেরা।ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে দীর্ঘায়ুতম সদস্য ও হাউস অব উইন্ডসরের অন্যতম পুরোধা প্রিন্স ফিলিপকে বুকে ব্যথার কারণে গত শুক্রবার সান্ড্রিংহাম হাউস থেকে হেলিকপ্টারে করে পাপওয়ার্থ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হূিপণ্ডের ধমনিতে ব্লক ধরা পড়ে। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ব্লক সরিয়ে দেওয়া হয়। এদিকে তিনি হাসপাতালে থাকায় এবার প্রথমবারের মতো বড়দিনের উৎসব পালন থেকে বঞ্চিত হলেন।
ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার বিকেলে নরফোকের সান্ড্রিংহাম হাউসে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা বড়দিন উদযাপন করেন। সেখানে প্রিন্স ফিলিপের বুকে ব্যথা শুরু হলে জরুরি সেবা সংস্থাকে খবর দেওয়া হয়। পরে হেলিকপ্টারে করে তাঁকে ৬২ মাইল দূরে অবস্থিত ক্যামব্রিজের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।