হাসপাতাল ছেড়ে বাসায় এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হাসপাতাল ছেড়ে আজ শনিবার দুপুরে বারিধারায় নিজ বাসায় ফিরেছেন। তবে চিকিত্সকেরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।বাসায় ফেরার পর প্রথম আলোর সঙ্গে আলাপকালে এরশাদ বলেন, দেশবাসীর দোয়ায় তিনি এখন ভালো হয়ে উঠেছেন। তবে চিকিত্সকদের পরামর্শ অনুসারে তাঁকে আরও কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে।অর্শ (পাইলস) রোগের অবনতির কারণে এরশাদ গত এক সপ্তাহ গুলশানের ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। গত শনিবার মধ্যরাতে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ এপ্রিল তিনি সিঙ্গাপুর থেকে চিকিত্সা শেষে দেশে ফেরেন।