হাসপাতাল ছেড়েছেন ম্যান্ডেলা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা আজ রোববার হাসপাতাল ছেড়েছেন। গতকাল শনিবার পেটের ব্যথা নিয়ে ম্যান্ডেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তাঁর ছোট একটি অস্ত্রোপচারের পর তিনি হাসপাতাল ছাড়েন বলে দেশটির প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানিয়েছেন।প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মহারাজ আজ বিবিসিকে বলেন, ল্যাপারস্কি করার পর নেলসন ম্যান্ডেলা হাসপাতাল ত্যাগ করেছেন।প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, চিকিত্সকেরা তাঁকে নিশ্চিত করেছেন, ম্যান্ডেলা সুস্থ আছেন। তাঁকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এদিকে দক্ষিণ আফ্রিকার জনগণ তাঁদের প্রিয় নেতা নেলসন ম্যান্ডেলা অসুস্থ হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁরা ম্যান্ডেলার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন।দক্ষিণ আফ্রিকার সোয়েতো শহরের এক অধিবাসী রনি জন্দি ম্যান্ডেলার সুস্থ কামনা করে বলেন, ঈশ্বর তাঁকে (ম্যান্ডেলা) শিগগিরই সুস্থ করে তুলুন। তিনি তাঁকে দীর্ঘায়ু দান করুন, যেন তিনি জনগণের আরও সেবা করতে পারেন।