হাসপাতাল থেকে ফিরেছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চার দিনের চিকিত্সা শেষে সুস্থ হয়ে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি হাসপাতাল থেকে বঙ্গভবন পৌঁছেন বলে জানা গেছে। এ সময় তাঁর কার্যালয়ের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।সিএমএইচ ত্যাগ করার আগে তাঁর বর্তমান শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন হাসপাতালের সংশ্লিষ্ট চিকিত্সকেরা।উল্লেখ্য, হজমে জটিলতা দেখা দেওয়ায় ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে সিএমএইচে ভর্তি করা হয়। বাসস।