হাসপাতাল থেকে হুমায়ুন আহমেদের ‘রহিমার পতি গৃহে যাত্রা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে হুমায়ুন আহমেদের নাটক ‘রহিমার পতি গৃহে যাত্রা’। হুমায়ুন আহমেদ রচিত এ নাটকটি পরিচালনা করছেন জুয়েল রানা। ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকা এবং নুহাশ পল্লীতে নাটকটি দৃশ্য ধারণের কাজ করা হবে বলে জানিয়েছেন পরিচালক জুয়েল রানা।নাটকের কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, জহির (মনির খান শিমুল) ও লাবণ্য (নিপুণ) সুখী দম্পতি। জহির একটি বড় কোম্পানিতে ভালো চাকরি করেন। তাঁদের বাসায় কাজ করে রহিমা (তানিয়া আহমেদ)। ঈদের ছুটিতে জহির-লাবণ্য দম্পতি দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করে। শুরু হয় তাঁদের দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি। বেড়াতে যাওয়ার জন্য তাঁরা রহিমাকে ছুটি দিয়ে দেয়। রহিমা তাঁর স্বামী মতিকে (আহমেদ রুবেল) ফোন করে জানিয়ে দেয় ঈদের ছুটিতে তিনি বাড়ি আসছেন। রহিমার বাড়ি যাওয়া নিয়ে শুরু হয় বিভিন্ন রকম আয়োজন। একদিকে জহির আর লাবণ্যের বিদেশযাত্রা, অন্যদিকে রহিমার গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে শুরু হয় নাটকীয়তা। ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।‘রহিমার পতি গৃহে যাত্রা’ নাটকটি ঈদের পরদিন রাত আটটা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মনির খান শিমুল, নিপুণ, আহমেদ রুবেল, তানিয়া আহমেদ প্রমুখ।