হাসপাতালকে বিয়ন্স ও জে-জেডের উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ জানুয়ারি কোলজুড়ে এসেছে প্রথম সন্তান—আইভি ব্লু। প্রথম সন্তান নিয়ে বেশ আনন্দেই দিন কাটছে বিয়ন্স নোলস আর জে-জেড দম্পতির। আনন্দ ভাগ করে নিচ্ছেন তাঁরা অন্য অনেকের সঙ্গে। নিউইয়র্কের লিনক্স হিল হাসপাতালে মা হয়েছেন বিয়ন্স। আর তাই সেই হাসপাতালকে এই তারকা দম্পতি দান করলেন এক লাখ মার্কিন ডলার। বিয়ন্সের কাছের একজন জানিয়েছেন, এ দান নাকি কয়েক মাস আগেই করেছেন তাঁরা। তবে তা প্রকাশিত হলো দুই দিন আগে। দানের এই অর্থ দিয়ে হাসপাতালের বিভিন্ন আসবাব এবং সরঞ্জাম কিনে দেওয়া হয়েছে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া।